ডেস্ক রিপোর্ট / বিপ্লব রেজা বার্তা মেহেরপুর:
সারাদেশে যখন তরমুজ কেজিতে বিক্রি নিয়ে তোলপাড়, তখন জানা গেল কেজি দরে বিক্রি হচ্ছে কাঁঠালও!
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে শেরপুর জেলা শহরের খরমপুরে দেখা গেছে এমনি এক ঘটনা।
জানা যায় বড় কাঁঠালগুলো প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। অন্যদিকে, ছোট কাঁঠাল প্রতি পিস ৭০০ থেকে ৮০০ টাকা দাম ধরা হচ্ছে। বিক্রেতাদের মতে, কাঁঠাল এসময়ে পাওয়া যায় না বলেই বেশি দামেই কিনছে সাধারণ মানুষেরা। ক্রেতার অতিরিক্ত চাহিদা থাকায় তারা কেজিতে বিক্রি করছেন।
অন্যদিকে, কাঁঠাল কেজি দরে বিক্রি করতে দেখে অবাক সাধারণ মানুষ স্থানীয় এক ব্যক্তিকে গণমাধ্যমকে জানান, জিন্দেগিতে কখনো কাঁঠাল কেজি দরে বিক্রি করতে দেখি নাই। এত দামে কিনে খাওয়ার তো ক্ষমতা নাই।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নজরে আনা হলে শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আমি শেরপুর-জামালপুর জেলার দায়িত্বে আছি। সপ্তাহে দুই দিন শেরপুরে অফিস করি। বুধবারই শেরপুর শহরে অভিযান চালানো হবে।
