নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে লকডাউন বিধিনিষেধ কার্যকর করতে সদর থানা পুলিশের কঠোর নজরদারি। সারাদেশে আবার ও করোনা ভাইরাস এর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ফলে সরকার সারাদেশ লকডাউন ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় মেহেরপুর ও কঠোর লকডাউন, এই লকডাউন কার্যকর করতে প্রতিদিনের ন্যায় আজও রোজ শনিবার মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে মেহেরপুর সদর থানা পুলিশ জনসাধারণকে সচেতন করতে ও সেই সাথে যে সকল মোটরসাইকেল চালক হেলমেট পারছে না তাদের সতর্ক সহ জরিমানা করেছে। এই সময় সার্জেন নজরুলজামান সহ সদর থানা পুলিশের একটি টিম কঠোর নজরদারি চালিয়েছেন। ।
