মেহেরপুর জেনারেল হাসপাতাল রোডে ট্রাংকির মাটি ধ্বসে জাহিদুল (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও ৪ জন। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রহমতউল্লার ছেলে। আহতরা হলেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মোমিনুল (৩৫) ও যাদু (৪৫), আজমত (৫৫), ফজুল (৪৪)। আহতদের মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানায় আহতদের মধ্যে মোমিনুল ও যাদুর অবস্থা আশংকাজনক। এলাকাবাসি জানান, মেহেরপুর জেনারেল হাসপাতাল রোডে জার্মান সিটি গার্ডেনে জুবায়দা গুলশানারার নির্মাণাধীন বাড়িতে ৩০ ফুট গভীর ট্রাংকির কাজ চলছিল গত ১১ দিন ধরে। এলাকাবাসির দাবি তারা বার বার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে খনন কাজের জন্য তাগিদা দেন। কিন্তু তিনি কোন কথা শুনেননি। আজ দুপুর ১২ টার দিকে হঠাৎ গভীর এ গর্ত ধ্বসে ৫ জন মাটি চাপা পড়ে। এসময় এলাকাবাসি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে এসে প্রায় ঘন্টা খানিক অভিযান কাজ পরিচালনা করে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে জমির মালিক জুবায়দা গুলশান আরার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জুবায়দার বাবা ডিবিএস এর পরিচালক আবু জাফর সাংবাদিকদের বলেন, মেহেরপুর পৌরসভার অনুমতি নিয়ে যথাযথ নিয়ম মেনে কাজ করা হচ্ছে। তবে এ জায়গার মালিক আমার মেয়ে জুবায়দা গুলশানারা তাই আমি সেভাবে কিছু বলতে পারবোনা। জুবায়দা গুলশানারার মোবাইল নাম্বার চাইলে তিনি বলেন, আমার কাছে এই মুহুর্তে তার মোবাইল নাম্বার নাই। মেহেরপুর ফায়ারসার্ভিস কর্মীরা জানান মূলত কোন প্রকার প্রটেকসন ছাড়া এ খনন কাজ পরিচালোনার ফলে এ ধরনের দূঘটনা ঘটে। এখানকার বেলঅতেও তাই হয়েছে।
previous post
