সাজিবুল ইসলামঃ
গাংনীর কল্যাণপুরে মেহেরপুর জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে নিজের সরিরে ফেন্সিডিল টেপ দিয়ে আটকিয়ে বহন করার সময় কবিরুল ইসলাম(৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৩ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে। কবিরুল গাংনী থানার বাওট টাওয়ার পাড়ার মৃত কলিম উদ্দিন এর ছেলে। বৃহস্পতিবার রাত ৮টা ৩০মিনিটের দিকে কল্যাণপুর মন্ডপ পাড়া থেকে তাকে আটক করা হয়। ঘটনা সুত্রে জানা গেছে, মৃত কলিম উদ্দিন এর ছেলে কাবিরুল দির্ঘদিন মাদক নিয়ে গোপনে কারবার করে আসছেন। এমন গোপন সংবাদের সুত্র ধরে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ড, এ এস আই আহসান হাবিব কে সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় অভিযান চলাকালে কল্যাণপুর মন্ডপ পাড়া থেকে আসামি কাবিরুল কে গ্রেপ্তার করা হয়। এসময় আসামির সরির থেকে বিষেশ কাইদাই জড়িয়ে রাখা ১৩বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদক বিরোধী আইনে সকল ব্যবস্থা গ্রহন করা হবে।
