সাজিবুল ইসলামঃ
মেহেরপুর জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫টি মাদক মামলার আসামি মাদক সম্রাট জাকারিয়া ওরোফে আঃ আওয়াল (৫০) ও মিলন হোসেন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০মিনিটের দিকে গাংনী থানাধীন বামন্দী ক্যাম্প পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। ঘটনা সুত্রে ডিবি এস আই অজয় কুন্ডু যানান, জাকারিয়া বামন্দী পশ্চিম পাড়ার মৃত বরগুল হোসেনের ছেলে, সে এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত তার নামে গাংনী থানায় ৫টি মাদক মামলা রয়েছে। দির্ঘদিন মাদকের সাথে যুক্ত থাকায় নিজে এবং অন্যোদেরকে মাদকের দিকে নিয়ে আশে এমন চক্রের বিরুদ্ধে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশ ক্রমে, এ এস আই আহসান হাবিব কে সাথে নিয়ে বামু্ন্দীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে বামু্ন্দী ক্যাম্প পাড়া থেকে জাকারিয়া ও মিলন কে আটক করি সাথে ২জনের কাছে থাকা ২৭পিস ইয়াবা ও মাদক বিক্রয় এর ৪হাজার ২শত টাকা উদ্ধার করি। জাকারিয়া বামন্দী পশ্চিম পাড়ার মৃত বরগুল হোসেন এর ছেলে ও মিলন তেরাইল বাগান পাড়ার মৃত দলিম উদ্দিন এর ছেলে। তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে যথাযত ব্যবস্থা গ্রহন করা হবে।
