ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কানাডাকে ০-৩ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠলো মরক্কো। প্রথমার্ধের খেলায় কোন গোল না হলে দ্বিতীয় তিনটি গোলের দেখা পায় মরক্কো। এর মধ্যে আজেদিন উনাহি একাই করেছেন দুই গোল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মরক্কোর দুর্দান্ত দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে হিউস্টনে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে।
কোয়ার্টার ফাইনালে আগামী সপ্তাহে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা প্যারাগুয়ের মধ্যে বিজয়ী দল।
অন্যদিকে কানাডার জন্য এটি বড় হতাশার। ম্যাচে তারা ৩-০ ব্যবধানে হারলেও, তাদের পারফরম্যান্স সেই ব্যবধানের পরাজয়ের যোগ্য ছিল না।
