আহ্বায়ক, মোঃ শাহিনুল ইসলাম শাহীন, সদস্য মো: সিদ্দিকুর রহমান, মোঃ শফিকুর রহমান, হাজী সেলিম, মোঃ মনিরুল ইসলাম মনি। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে মেহেরপুর জেলা ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বর্তমান কমিটি বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি গোলাম মোস্তফা, মোঃ শাহিনুল ইসলাম শাহীনকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন মো: সিদ্দিকুর রহমান, মোঃ শফিকুর রহমান, হাজী সেলিম, মোঃ মনিরুল ইসলাম মনি। সমিতির উপদেষ্টা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখের আলী, মেহেরপুর জেলা ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, এ ছাড়াও সভায় মেহেরপুর জেলার ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
