মেহেরপুরের খোকসা গ্রামে আলোর পথে আমরা সংগঠনের উদ্যোগে চলমান কর্মসূচীর অংশ হিসেবে গ্রামের বিভিন্ন স্থানে টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
আজ ১২ ডিসেম্বর শুক্রবার জুম্মা নামাজ পর আমঝুপি ইউনিয়নের খোকসা শেখ পাড়ায় ” আলোর পথে আমরা” নামের সামাজিক সংগঠনের উদ্যোগে জনসাধারণের সুবিধার্থে সম্পূর্ণ সাংগঠনিক খরচে ৫টি টিউবওয়েল বসানো হয়।
সংগঠনের দায়িত্বশীলরা জানান গ্রামের বিভিন্ন স্থানে জনসাধারণের সুবিধার্থে টিউবওয়েল স্থাপন করা হয়েছে, সমাজে পিছিয়ে পড়ার জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং সকল প্রকার সমাজ কল্যাণমূলক কাজ করতে সংগঠনটি বদ্ধপরিকর। টিউবওয়েল স্থাপনকালে সংগঠনটির দায়িত্বশীলগণ সহ সাধারণ গ্রামবাসী ও উপস্থিত ছিলেন।
