খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হলেন মেহেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ অনিক হাসান।পিতা মোঃ শহিদুল ইসলাম, মাতার মোসাঃ বিলকিস বেগম,বাসাঃ থানা রোড,মুখার্জী পাড়া,মেহেরপুর সদর,মেহেরপুর।অনিক মেহেরপুর সরকারি কলেজ স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়ম এর ৫৬(১৬) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক প্রশাসনিক বিভাগ থেকে সেবা স্তরের যোগ্যতা সম্পন্ন একজন সিনিয়র রোভার মেট নির্বাচিত হন।বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপবিধির ২২(দ) ধারা অনুযায়ী বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধিগণ আঞ্চলিক নির্বাহী কমিটির সম্মানিত সদস্য।বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের প্রশাসনিক আট বিভাগ থেকে আটজন প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে।
previous post
