মেহেরপুরে পবিত্র মাহে রমাদান আগমন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মেহেরপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা রবিবার (১০ মার্চ) বিকেলে শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শাখা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম মোঃ রোকনুজ্জামান ও সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সানোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বয়েজ হাই স্কুলের শিক্ষক সিদ্দিক ইসলাম
এছাড়াও এসময় জামাল উদ্দিন, ওহাব,সজল, আব্দুস সামাদসহ ইমাম সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
