গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ফতাইপুর গ্রামে ক্ষেতে ছাগলকে যাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ-০৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন-উপজেলার ফতাই গ্রামের, জনির ছেলে বিজয়(১৪) মৃত মঙ্গল শেখের ছেলে জনি মিয়া (৩৬),ও জনির স্ত্রী জাম্বিয়া খাতুন (২৮)। অন্যপক্ষের আহতরা হলেন- ওই গ্রামের রুহুল আমীনের দু’ছেলে জহুরুল ইসলাম (৩৭) ও আরিফুল ইসলাম (২৬)আজ ২৮/০২/২৪ রোজ
বুধবার সকাল ১০:০০ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, কৃষক জনি মিয়ার তামাক ক্ষেতে প্রতিবেশী জহুরুলের ছাগল যায়। এনিয়ে জনি বিষয়টি জহুরুলকে বলতে গেলে,শুরু হয় দুজনের বাকবিতন্ডা। এক পর্যায়ে দু’পক্ষের লােকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে নারীসহ দুই পক্ষের-০৫জন আহত হয়।পরে
স্থানীয়রা, জনি,তার স্ত্রী জাম্বিয়া ও ছেলে বিজয়কে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অন্যপক্ষের জহুরুল ও আরিফুল সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন বলে যানা গেছে।
