গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে জতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসটি পালনে আজ ২৭/০২/২৪ রোজ মঙ্গলবার সকাল ১০:৩০ মিঃএর দিকে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পরে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় অনুষ্টানে বক্তব্য রাখেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
