আলমডাঙ্গা প্রতিনিধিঃ
পুরাতন কথা যেতে নাহি দেবো, তবু যেতে দিতে হয়। “মন চায় না দিতে বিদায় কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়”।অশ্রুসিদ্ধ চোখে সহকারী কমিশনার রেজওয়ান নাহিদের বিদায় অনুষ্ঠানে ভারী হয়ে উঠেছিল আলমডাঙ্গা উপজেলা পরিষদ হল রুম।
সব সময় হাসি মাখা মুখে, সাধারণ মানুষের পাশে থেকে হাসি ফুটালেও তার বিদায়ী লগ্নে মুহূর্তে সকলের চোখে অশ্রু।
সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা পরিষদের হল রুমে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান নাহিদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা পৌর ভূমি তহশিলদার মিনারুল ইসলাম , কুমারী ইউনিয়নের তহশিলদার আমিরুল ইসলাম, ঘোল দাড়ি ভূমি অফিসের তহশিলদার খায়রুল ইসলাম, মতিয়ার রহমান,সহ ১৫ টি ইউনিয়নের তহশিলদারগন।
এ সময় বিদায়ী মুহূর্তে জনাব রেজওয়ান নাহিদ বলেন,দীর্ঘদিন আপনাদের সাথে এই উপজেলায় ছিলাম । মানুষ মাত্রই ভুল, যদি কোন ভুল ত্রুটি আমার হয়ে মনে কষ্ট নিবেন না।
সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু, শাসন,বাড়ন শ্রদ্ধা, না থাকলে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না। এমন সময় দেখা গেছে কেউ ভালো করলে তাকে সাধুবাদ জানিয়েছি আবার কেও অনিয়ম করলে বকাও দিয়েছি। মনে রাখনেন যখন অনিয়ম, দুর্নীতি একটা আইন হয়ে যায়, সেই মুহূর্তে প্রতিবাদ করা একটা দায়িত্ব বনে যায়। আমি আমারা জায়গা থেকে কতটুকু আপনাদের মনের ভেতর প্রবেশ করতে পেরেছি জানিনা,কিন্তু এই উপজেলা বাসির ভালোবাসা এবং ব্যবহার আমার হৃদয়ে সত্যই জায়গা করে নিয়েছে।
