মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে ১৬ বছর বয়সী বায়াজিত নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরতর আহত হয়েছে মহিদ আলী, আরিফ হোসেন, মোকাদ্দেস আলী এবং শ্রাবণ নামের ৪ জন। আহতদের মেহেরপুর- সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়কের ছহিউদ্দিন ডিগ্রি কলেজ ও কায়েম কাটা মোড়ের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনা সুত্রে জানা গেছে, বায়েজিদ, মোকাদ্দেস ও শ্রাবন মেহেরপুর শহরে প্রাইভেট পড়ে মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে মেহেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছহিউদ্দিন ডিগ্রি কলেজ পার হতেই কায়েমকাটা মোড় নামক স্থানে পৌছালে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে পাশাপাশি দুটি মোটরসাইকেল ধাক্কা লাগে, এতে দুই চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে ছিটকে পড়েন, এসময় ঘটনস্থলে বায়েজিদের মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত বায়েজিদ সহ আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন, এসময়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে বায়জিদের মৃত্য হয়েছে বলে নিশ্চিত করেন।
নিহত বাইজিত মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মালেশিয়া প্রবাসী, ইসমাইল হোসেনের ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।
আহত শ্রাবণ কালাচাঁদপুর গ্রামের আমিরুলের ছেলে, মোকাদ্দেস, মিন্টুর ছেলে, মহিত উদ্দিন সদর উপজেলা চকশ্যামনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আরিফ হোসেন মেহেরপুর শহরের শেখপাড়া শাহাবুদ্দিনের ছেলে।
আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর । আহত মোকাদ্দাসের অবস্থার গুরুত্বর হওয়ায় তাকে কুষ্টিয়াতে রেফার করা হয়েছে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
