মেহেরপুর সরকারী মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
এসো নতুন করি বরণ
তোমাদের আগমনে ধন্য হোক এ ভুবন এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে
মঙ্গলবার সকালে জাতীয় সংগীতের প্রতিধ্বনিতে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল সালাম চেয়ারম্যান মেহেরপুর জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন , প্রফেসর মোঃ হাসানুজ্জামান মালেক সভাপতি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর, প্রফেসর আশরাফুল হক প্রাক্তন অধ্যক্ষ মুজিব নগর সরকারি ডিগ্রী কলেজ, রফিকুল রশিদ বিশিষ্ট কথা সাহিত্যিক ও সামীম আরা হীরা চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা মেহেরপুর । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম অধ্যক্ষ মেহেরপুর সরকারী মহিলা কলেজ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।
