জুলফিকার আলি আবীর:
মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে ৬৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা।গত ০২/১২/২৩ রোজ শনিবার রাত ১১:১৫ মিঃ এর দিকে জেলার গাংনী থানার আওতাধীন নওদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করা হয়।এ ঘটনায়
আটককৃতরা হলো-মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের বর্ডারপাড়ার নইমুদ্দিনের পুত্র মালেক শেখ (৫৫) ও একই এলাকার মৃত আতর আলী শেখের পুত্র কুদ্দুস শেখ (৫৬)আজ সকাল ১০:৩০ মিঃ এরর দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃমনিরুজ্জামান সিপিসি-৩, মেহেরপুর, র্যাব-১২ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১২ সূত্রে জানা যায় ,গত ০২ ডিসেম্বর র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১:১৫ মিঃ এর দিকে জেলার গাংনী থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৬ বোতল মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর গাংনী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে যানা যায়!
