জুলফিকার আলী আবীর :
মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করলেন সংসদীয় আসন ৭৪ মেহেরপুর-২ গাংনী আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডাক্তার এ এএসএম নাজমুল হক সাগর।১৬ই (ডিসেম্বার)বিজয়ের মাসে বিভিন্ন কর্মসুচী ঘোষণা করেছেন আওয়ামী এই লীগের দলীয় প্রার্থী ডাক্তার এ এসএম নাজমুল হক। এরই অংশ হিসেবে আজ গাংনী উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ডাঃ সাগর।আজ ০২/১২/২৩
রোজ শনিবার দুপুরে তিনি প্রথমে গাংনী উপজেলা পরিষদ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় ডাঃ সাগরের সাথে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, যুবলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম রেজা, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহানা ইয়াসমিন, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ সোহাগ ও আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন!
