গাংনী প্রতিনিধি:
দুপুর প্রায় ১:৩০ টা।এ সময় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা গাংনী উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বিল্ডিংয়ে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হচ্ছে সেই বিল্ডিং-এ ঘুরে বেড়াচ্ছে।এমন দৃশ্য দেখে সেখানে যাওয়ার পর জানা যায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের স্কুলের লিফলেট বিতরণ করছে।পঞ্চম শ্রেণির পরীক্ষার হলে ঢুকে তারা তাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য বিভিন্নভাবে উৎসাহ প্রদান করছে।তবে বিদ্যালয় চলাকালীন সময়ে অন্য প্রতিষ্ঠানে লিফলেট বা বিজ্ঞাপন দেয়া যাবে কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করলে কোন উত্তর দিতে পারেনি জোড়পুকুরিয়া মাধ্যমি বিদ্যালয়ের শিক্ষক মোঃ হামিদুল ইসলাম।এ বিষয়ে
স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন,জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় একটি স্বনামধন্য স্কুল শুনেছি।তাদের যে সুনাম রয়েছে বিজ্ঞাপন দেয়ার প্রয়োজন নেই, তাদের নাম শুনলেই তো সেখানে এমনিতেই শিক্ষার্থী ভর্তি হবে।এর জন্য শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে স্কুলে বিজ্ঞাপন দেয়ার কি প্রয়োজন।এ বিষয়ে
অভিভাবক ও স্থানীয়রা অভিযোগ করেন শিক্ষক শিক্ষার্থী দিয়ে স্কুলে গিয়ে বিজ্ঞাপন দেয়ার কোন নিয়ম নীতি আছে কিনা জানিনা তবে জোড়পুকুরিয়া হাই স্কুল কর্তৃপক্ষ এটা করছেন। শিক্ষার্থীরা তাদের ইচ্ছামত যেকোন স্কুলে ভর্তি হবে। চটকদার বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের ভাগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে।এটা দুঃখজনক।এ বিষয়ে
দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীরা বলেন,আমাদের পরীক্ষা চলছে এমন সময় কয়েকজন শিক্ষক ও ড্রেস পরিহিত শিক্ষার্থীরা আমাদের পরীক্ষা কক্ষে প্রবেশ করে তারা তাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য বলছিল।
জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হামিদুল ইসলাম বলেন,আমাদের ছেলেমেয়েদের এখানে নিয়ে এসেছি যাতে দেবীপুর সরকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়।তবে স্কুল চলাকালীন সময় এক প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অন্য প্রতিষ্ঠানে লিফলেট দিয়ে বিজ্ঞাপন দিতে পারবে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন এ বিষয়ে আমার জানা নেই।
দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা বলেন,জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং কিছু শিক্ষার্থী নিয়ে এসেছে যারা পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠবে তাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য বলছে।তাছাড়া তাদের হাতের লিফলেট রয়েছে।তারা আমাদের স্কুলে আসবে এটা আমরা জানিও না।এ বিষয়ে
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন বলেন,বিষয়টি আমার জানা নেই তবে যদি এটা আইন বহির্ভূত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
