মেহেরপুর প্রতিনিধি(২৮.১১১.২৩) :
মেহেরপু সরকারি কলেজের সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে থেকে পিকিনিক ও সংিস্কৃতিক অনুষ্ঠানে নামে জোর করে করে টাকা তুলতে বাঁধা দেওয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ ও রাস্ট্র বিজ্ঞান বিভাগে প্রধান আব্দুল্লা আল আমিন ধুমকেতুকে লাি ত করেছে কলেজে ছাত্র লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান মাহমুদ অনিকসহ ছাত্র লীগের তিন কর্মী। হামলাকারি অন্যদের মধ্যে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: রাশেদ আলীর নাম পাওয়া গেলেও বাকি দুজনের নাম পাওয়া যায়নি। এসময় প্রশাসনিক ভবনের চেয়ার ভাংচুর করে তারা। তবে এ বিষয়ে পুলিশকে অবগত করেনি কলেজ কর্তৃপক্ষ।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ আব্দুল্লা আল আমিন ধুমকেতু বলেন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম স্মপাদক ইমরান মাহমুদ অনিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: রাশেদ আলী কলেজের নামে রশিদ করে ছাত্র ছাত্রীদের কাছ থেকে অবৈর্ধ ভাবে জোর করে চাঁদা তুলছিলো। এ কারনে তাদের কাছ থেকে রশিদ কেড়ে নিয়ে চাঁদা তুলতে নিষেধ করা হয়। এর কিছুক্ষন পর কলেজ ছাত্র লীগের যুগ্ম স্মপাদক ইমরান মাহমুদ অনিকের নেতৃত্বে আরো৩/৪ জন ছাত্র কলেজের প্রশাসনিক ভবনের চেয়ার ভাংচুর করে ও আমাকে লাি ত করে।
এ বিষয়ে মহেরপুর সরকারি কলেজে ছাত্র লীগের সাধারন সম্পাদক কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, পিকনিকের জন্য টাকা তোলা হচ্ছে। বিষয়টা ভার প্রপ্ত অধ্যক্ষ স্যার বারা বারি না করে আমাকে ফোন করতে পারতো।
ইমরান মাহমুদ অনিক ফোন না ধরায় কার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
