জুলফিকার আলি আবীর
মেহেরপুরের গাংনী পৌর এলাকার আওতাধীন ০৩ নং ওয়ার্ড চৌগাছা মোল্লা পাড়া নামক স্থানে ভুট্টা বোঝায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী সহ ০৮ আহত হয়েছেন এ ঘটনায় আহতরা হলেন :কুলবাড়ীয়া গ্রামের আকলেচুরের স্ত্রী খাদিজা খাতুন(৪৮)গাংনী উপজেলার কাথুলী গ্রামের মামুন এর স্ত্রী শাবানা খাতুন(৩৫)মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের আনিস আলীর পুত্র আশরাফুল ইসলাম(২৬)গাংনীর ধলা গ্রামের রাকিব এর পুত্র নাইম(১৫)রফিকের পুত্র আসাদুল (৪০)আকছের এর ছেলে ভোলা(৪০)মৃত মুরাদের ছেলে সাজেদুল(৫০)এবং কুষ্টিয়া শহরের হাসিবের ছেলে নাইম(২৪) এ বিষয়ে স্থানীয়রা জানান উপজেলা শহর একটি লেগুনা যাত্রী নিয়ে কাথুলী গ্রামের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝায় ট্রাক দাড়িয়ে থাকা লেগুনা টিকে ধাক্কা দেয় ঘটনা স্থলে দুমড়ে মুছড়ে যাই লেগুনাটি , এবং রাস্তার মাঝখানে উল্টে যায় ট্রাক টি
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা কমপ্লেক্স নিয়ে আসে, এ বিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান বলেন সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, আর লেগুনা চালক আসাদুল এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম জানান সড়ক দুর্ঘটনার খবর শুনেছি এবং ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে!
