জুলফিকার আলি আবীর:
নাশকতার মামলায় মেহেরপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃমিজানুর রহমানকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশের সদস্যরা। আটককৃত মিজানুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের স্কুল পাড়ার মৃত খয়ের শেখের পুত্র ।আজ ০৭/১১/২৩ রোজ
মঙ্গলবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার হিন্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ
ওসি তাজুল ইসলাম বলেন, নাশকতা পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মেহেরপুর জেলা তোর দলের সাধারণ সম্পাদক কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে গ্রেফতার পূর্বক মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা!
