গাংনী অফিসঃ
মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দাবি এক,অবৈধ সরকার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ডাকা অবরোধ কর্মসূচি সফল করতে বিক্ষোভ মিছিল করা হয়েছ্ ে। সোমবার সকাল ৭ টার দিকে গাংনীর নওয়াপাড়া বাজার নামক স্থানে ১ দফা আদায়ে বিক্ষোভ মিছিল করেছে গাংনী উপজেলা বিএনপির সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু।
গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় জেলা কৃষকদলের সেক্রেটারী মাহবুব আলমসহ মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির ডাকা ২ দিনের অবরোধের দিনে গাংনী থেকে দুরপাল্লা ও অন্তঃ জেলার কোন বাস ছেড়ে যায়নি। তবে শহরের কোন কোন রাস্তায় অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা গেছে।
এছাড়াও আটক বিএনপি নেতাদের মুক্তির দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা বিএনপির আয়োজনে এবং সেক্রেটারী আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মেহেরপুর জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা অংশ নেন।
