গাংনীতে তেল বাহি ট্রাকের ধাক্কায় বুলু মন্ডল (৪৮) নামের একজন নিহত হয়েছেন।নিহত বুলু মণ্ডল গাংনী চৌগাছা ডিগ্রী কলেজ পড়ার শহীদ হারেজ আলীর ছেলে।
আজ শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার সময় মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুলু মন্ডল অটোবাইকযোগে গাংনী থেকে বামুন্দি বাজারে যাচ্ছিলেন। ইজিবাইকটি মালশাদহ ব্র্যাক অফিসের সামনে পৌছানোমাত্র পেছন থেকে জ্বালানি তেলবাহি একটি ট্রাক অটো বাইককের পেছনে ধাক্কা দেয়।
এতে অটোবাইকের যাত্রী বুলু মন্ডল মাটিতে পড়ে মারাত্মক আহত হযন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য বুলু মন্ডল গাংনী উপজেলা শহরের আওয়ামীলীগের পরিচিত মুখ। প্রশাসনের বিভিন্ন অনিয়ম দুর্নিতি নিয়ে প্রতিবাদ জানাতেন। সে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনশন পালন করতেন।
