মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিএনপি ও যুব দলের ৫ নেতাকে আটক করেছে। সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক মোঃ জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সাবু, বুড়িপোতা ইউপি’র ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, শ্যামপুর ইউপি যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রাজু, আমদহ ইউপি ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিলন হালসোনাকে আটক করা হয়।
মুূলত তাদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে সদর থানা সুত্রে যানা গেছে।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক অভিযানে এ সকল বিএনপি ও যুবদলের নেতা কর্মীদের আটক করা হয়।
