মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খাঁনপুর গ্রামের গলিপাড়া থেকে মহিলা জামায়াতের ৪ কর্মীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানাই, প্রতিদিনের মতো আজকেও খানপুর গলিপাড়ার রেবেকা খাতুনের বাড়িতে স্থানীয় মহিলাদের নিয়ে কুরআন শিক্ষা চলছিলো, হঠাৎ সকাল সাড়ে ১১ টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি গাড়ি দেখা যায়।
কিছুক্ষণ পরে খাঁনপুর গ্রামের গলিপাড়া রেবেকা খাতুনের বাড়িতে থেকে মহিলা জামায়াতের ৮ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন :-জেসমিন খাতুন (৩৪)স্বামী সুমন আলী, ২। নাসিমা খাতুন(৩৫) স্বামী- ফিরোজ আলী,৩। কুলসুম খাতুন (৪০) স্বামী- আসাদুল হক ৪। রেবেকা খাতুন (৪৫) স্বামী-ফিরোজ আলী ৫। জুলেখা খাতুন (২১) স্বামী-মনোয়ার হোসেন ৬। শান্তনা খাতুন (৩২) স্বামী-শরিফ উদ্দীন, ৭। সামসুন্নাহার (৩৭) স্বামী-মুকুল আলী ৮। সালমা খাতুন (৩১) স্বামী-শরিফুল ইসলাম।
মুজিবনগর থানা পুলিশ জানায়, একটি গোপন সংবাদের সুত্রের দারয়াপুর ইউনিয়নের খাঁনপুর গ্রামের রেবেকা খাতুনের বাড়িতে একদল জামায়াতে কর্মী সরকার বিরোধী নানা প্রচার ও নাশকতার পরিকল্পনা করছে, ঘটনা স্থলে অভিযান চালিয়ে ৮ জনকে জিহাদী বই সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৮ জন সহ ১৫/২০ জনকে অজ্ঞাতনাম আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নাশকতার পরিকল্পার অভিযোগে তাদেরকে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়।
