মাদকমুক্ত আলোকিত যুব সমাজ গড়ার লক্ষ্যে বিওয়াইএফসি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ট ( বি ওয়াইএফসি ) লক্ষ্যে মাদকমুক্ত আলোকিত যুব সমাজ প্রকল্প ( এফডি – ৬) অবগতকরন ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মুজিবনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। যুব সমাজ কে মাদক থেকে দূরে থাকতে ও মাদকের ভয়াবহ দিক গুলো ও বিভিন্ন ধরনের উপদেশ মূলক কথা বলেন বিভিন্ন বক্তারা।
অনুষ্ঠানে নৃত্য ও মাদক সচেতন বিষয়ক গান উপস্থাপনা করা হয়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবনগর, মেহেরপুর জেলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইয়ুব হোসেন, বাগোয়ন ইউনিয়ন চেয়ারম্যান সহ এনজিও পরিষদের সভাপতি সম্পাদক সহ কর্মকর্তা বিন্দু।
