নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে সপ্তাহ ব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় মক্কা চক্ষু হাসপাতালে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্রের অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডাইরেক্টর ড. আহমাদ তাহির হামিদ। সপ্তাহব্যাপি চলা এই চক্ষু ক্যাম্পে জেলার প্রায় ৫শতাধিক রোগির বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। এছাড়া
প্রায় ৫ হাজার চোখের রোগিদের চিকিৎসা সেবা দেওয়া হবে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিসহ জেলার বিভিন্ন
স্থান থেকে সেবা নিতে আসা রোগিরা সেখানে উপস্থিত ছিলেন।
