হিরক খান, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি ও বিভিন্ন ক্লাব ও বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সব উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে এইসব বিতরণ করেন।
এসময় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাজন, আবুল কাশেম, গোলাম মোস্তফাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৭ টি বিদ্যালয়ে ৭ টি স্টীলের আলমারি ও বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৮১ টি ফুটবল বিতরণ করা হয়েছে।
