—মুহম্মদ মহসীন
সভ্যচিন্তার চর্চা করে সমাজে কেউ বিনয় মানুষদের একজন হয়ে যায়, আন্তরিকতার আদিত্য জ্বেলে নিজেকে পৌঁছে দেয় ভালদের স্বপ্ন ছোঁয়ায়। মেহেরপুর শহর যুব মহিলা লীগ এর সভাপতি ও মেহেরপুর পৌরসভা সাত আট নয় সংরক্ষিত আসনে কাউন্সিলর সেইসাথে তিন নম্বর প্যানেল মেয়র রোকসানা কামাল, দায়িত্বের মাঝে মানবিকতা ছড়িয়ে কাজ করে চলেছেন দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে। বিবেকের দায়বদ্ধতা থেকে সামাজিক কাজগুলো করে এরই মধ্যে তিনি নিজেকে নিয়ে গেছেন এক উচ্চমাত্রায়, আদর্শিক পরিবারের সন্তান হিসেবে মূল্যবোধের সংস্কৃতিতে “মানুষ মানুষের জন্য” এই যৌক্তিক কথাগুলোকে মূল্যায়ন করে সেই কবে থেকেই সবার সামাজিক কাজের জন্য একজন রোকসানা কামাল হয়ে উঠেছেন। শুধু দল মতের অংক না করে মানবিক যোগ অংকের হিসাব কোষে সমাজের মানুষগুলোর ভালো কাজ সাধ্যের মধ্যে করে চলেছেন তিনি। পৌর কাউন্সিলর রোকসানা কামাল পৌরসভার দায়িত্বের পাশাপাশি মেহেরপুর শহর যুব মহিলা লীগের কার্যক্রম নিষ্ঠার সাথে করে দলের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন এরই মধ্যে। ৯০ সাল ছাত্রবেলা থেকেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন, ৯২ সালে ছাত্রলীগ মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন, ৯৫ সালে জেলা ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন, ৯৭ সালে মহিলা আওয়ামী লীগের সদস্য এরপর ১৪ সাল থেকে শহর যুব মহিলা লীগের সভাপতি যা আজও চলমান। এছাড়াও সামাজিক কাজের সাথে তিনি নিবিড়ভাবে জড়িয়ে রয়েছেন বলে আমাদের সূর্যোদয় পত্রিকাটির প্রতিনিধিকে জানান। জেলা সমাজসেবা প্রতিষ্ঠানটির কমিটিতে নয় সাল থেকে ১৫ সাল পর্যন্ত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন, মানব উন্নয়ন কেন্দ্র “মউক”এর কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন, বিএম স্কুল কমিটিতে রয়েছেন মহিলা অধিদপ্তর থেকে পরিচালিত কিশোর কিশোরী ক্লাব এর সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। অন্যদিকে শহর যুব মহিলা লীগের নেত্রী রোকসানা কামাল বলেন পৌরসভার ৭-৮-৯ সংরক্ষিত আসনে নির্বাচন কালীন সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করে যাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন আমার কাছে মা বোনেরা যে সহযোগিতা চাইতে আসে তা সাধ্যের মধ্যে সমাধান করার চেষ্টা করে থাকি। তিনি এও বলেন বাংলাদেশ আওয়ামী লীগকে স্থানীয়ভাবে সমৃদ্ধি করতে মাঠ পর্যায় উঠান বৈঠক সহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। ২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচন বিষয়ে তিনি বলেন আমাদের যোগ্য দেশ নেত্রী শেখ হাসিনা মেহেরপুর ১ আসনে যাকে নমিনেশন দেবেন তাঁর হয়েই কাজ করবে শহর যুব মহিলা লীগ। কাউন্সিলর ও রাজনৈতিক নেত্রী রোকসানা কামাল এর স্বামী শহর যুবলীগের সভাপতি রাজনৈতিক নেতা শেখ কামালের প্রসঙ্গে এলে তিনি বলেন আমার স্বামী শেখ কামালের অনুপ্রেরণা আমাকে রাজনীতি করতে সহায়তা করে সেই সাথে সাহস যোগায় প্রতিনিয়ত।
