গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে বিদ্যুৎস্পর্শে হয়ে মোহাঃরুবেল হােসেন (২৬) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ ১৭/০৫/২৩ রোজ বুধবার দুপুরের দিকে গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মাঝপাড়ায় ভয়াবহ এ ঘটনাটি ঘটে। নিহত রাজমিস্ত্রীর রুবেল হোসেন মেহেরপুরের গাংনী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়ীয়া গ্রামের গােরস্থানপাড়ার জেল হকের পুত্র ।
নিহতের বিষয়টি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমাইয়া আফরোজ নিশ্চিত করেছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, রাজমিস্ত্রীর রুবেল হোসেন আজ দুপুরের দিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের পন্ডিত মন্ডলের পুত্র ন্যাড়া মন্ডলের বাড়ির বিল্ডিংয়ে ভাইব্রেটর মেশিন দিয়ে ছাদ ঢালাইয়ের কাজ করছিল। এমত অবস্থায় অসাবধানবশতঃ মেশিনের তারে বিদ্যুৎস্পর্শে রুবেল হোসেন ভীষণ অসুস্থ হয়ে পড়লে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর সংবাদ পেয়েছি,এবং সেখানে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে!
