গাংনী উপজেলা প্রতিনিধি:
আজ ১৭/০৫/২৩ রোজ বুধবার মেহেরপুরের গাংনী উপজেলা শহরের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গাংনী উপজেলা স্মরণিকা শপিং মল মার্কেটের স্মরণিকা কসমেটিকস এর দোকানে সংরক্ষিত করা মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ার অপরাধে। এ প্রতিষ্ঠান টিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ দিন শহরের কাথুলী মোড়ে অবস্থিত ওষুধ এর দোকান হুদা মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়!
