মেহেরপুর পৌরসভার ফন্টের ঘাট মোরে মুবিন সেনেটারী হাউস ফিতা কেটে ও মোনাজাতের মধ্য দিয়ে আকিজ সিনামিক্স এর এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব গোলাম রসূল ফিতা কেটে আকিজ সিনামিক্স এর এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করেন। পরে শোরুমের মধ্যে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুবিন সেনেটারির পরিচালক মোঃ বিল্লাল হোসেন মিঠুর সভাপতিতে উপস্থিত ছিলেন মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন, আজিজ গ্রুপের রিজিওনাল ম্যানেজার পলাশ চন্দ্র দাস, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মমিনুল ইসলাম ,রোজা টেলিকমের ম্যানেজার কামরুল হাসান মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুলহ আল মামুন সহ ব্যবসায়িকবৃন্দরা উপস্থিত ছিলেন।
previous post
