মেহেরপুর গাংনীতে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে আরিয়ান নামের আড়াই বছরের এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে মেহেরপুর গাংনী তিরাইল গ্রামে এই ঘটনাটি ঘটেছে আরিয়ান ঐ গ্রামের আশরাফুল ইসলাম এর ছেলে। স্থানীয়রা জানান দুপুরের দিকে আরিয়ান নিখোঁজ হয়। বাড়ির লোকজন প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করলেও না পেয়ে বাড়ির সামনের পুকুরের আশেপাশে খুঁজতে থাকে হঠাৎ আরিয়ানকে ভাসমান অবস্থায় দেখতে পাই লোকজন আরিয়ানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
previous post
