মেহেরপুরে হুন্ডি চোরাচালান কারি রুবেল নামের এক ব্যক্তি কে ৫৭লক্ষাধীক দেশি টাকা ও বিদেশি ডলার এবং একটি মোটরসাকেল সহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে দুই নং বুড়িপোতা ইউনিয়নের, নবিননগর খাল পাড়া এলাকা থেকে রুবেলকে আটক করা হয়। আটক রুবেল নবিন নগর খাল পাড়া এলাকার চাঁদ আলির ছেলে। ঘটনা সুত্রে যানা গেছে, রুবেল হুন্ডি চোরাচালান এর সাথে যড়িত, বুধবার দিবাগত রাতে খালপাড়া সিমান্ত রেখা দিয়ে দেশি ও বিদেশি টাকার একটি চালান নিয়ে আশে, পরে সেই চালান বৃহস্পতিবার সকালে একটি বাজার করা ব্যগে করে টাকা নিয়ে একটি স্পিলেন্ডার মোটরসাকেল যোগে শহরের দিকে আসার জন্য নিজ বাড়ি থেকে বের হন। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সড়কের পাশেই অবস্থান করেন বুড়িপোতা সিমান্ত রক্ষিরা, রুবেল নবিননগর খালপাড়া পার হয়ে আসলে সিমান্ত রক্ষিরা তাকে আটকিয়ে বাজারের ব্যাগ চেক করতেই বেরিয়ে আসে টাকার ব্যগ। যা গননা করে দেখা যায়, বাংলাদেশি টাকা ১৭লক্ষ এবং ইউ এস ডি ৩৮ হাজার ডলার, যা বাংলাদেশি মোট টাকার পরিমান, ৫৭লক্ষ ১৬হাজার, ১৮০ টাকা।
আসামি রুবেল কে আটকের পর নিয়ে আশা হয়, বুড়িপোতা সিমান্ত ক্যাম্পে, আসামির বিরুদ্ধে ধারা অনুযায়ী মামলার পর প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বুড়িপোতা বিজেপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুজ্জাম।
