আলমডাঙ্গা থেকে আল আমিন হোসাইন:
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা আসমানখালি বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি প্রতিষ্ঠানে নগদ ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত ।
জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি বাজারে আজ ১২-০১-২৩ রোজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ভ্রাম্যমান আদালতে মেসার্স জনতা ট্রেডার্সের মালিক মো: হাশেম রেজার ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল স্কেল এর জন্য বিএসটিআই অনুমোদনের সনদ না থাকায় ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ অনুসারে অনুচ্ছেদ ৩২এর (১) ধারায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা ও একই বাজারে আমাদের সেতু হোম সার্ভিসের মালিক আবুল কালাম আজাদকে ট্রেড লাইসেন্স ও ডিজিটাল স্কেল পরিচালনার বিএসটিআই অনুমোদনের সনদ না থাকাই একই ধারাতে নগদ তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত ।ভ্রাম্যমান মোবাইল কোট যৌথভাবে পরিচালনা করেন এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা মোঃ হুমায়ুন কবির ও নজরুল ইসলাম সহ তার সংগীয় ফোর্স।
মোবাইল কোট পরিচালনা শেষে বাজার মালিকদের নতুন বছরের ট্রেড লাইসেন্সের হালনাগাদ এবং সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান করেছেন।
