মেহেরপুরের বারাদী বাজারে সড়ক দুর্ঘটনায় রবিছন নামের ৭০বছর বয়সী এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে বারাদী বাজারে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার জহুরুল ইসলামের ছেলে, আবু সাঈদ তার বন্ধু সিয়ামকে সাথে নিয়ে রেকেট কেনার জন্য মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয় এমন সময় বারাদী বাজার এলাকায় এসে পৌছলে, অপর দিকে রাস্তা পার হতে যান রবিছন খাতুন, ঠিখ তখনি মোটরসাকেল এর সাথে সংঘর্ষ হয় ঐ বৃদ্ধার এতে সড়কে ছিটকে পড়ে বৃদ্ধা রবিছন সহ মোটরসাকেল আরোহী দুই যুবক, এসময় স্থানিয়রা মেহেরপুর ফায়ার সার্ভিস এ খবর দিলে ফয়ার সার্ভিস এর একটি টিম ঘটনা স্থলে পৌছে সেখান থেকে বৃদ্ধা রবিছন খাতুন কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। মোছাঃরবিছন খাতুন বারাদীর পাটকেল পোতা এলাকার মৃত আঃ বারির স্ত্রী। বর্তমানে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনাই মোটরসাকেল চালক সহ দুইজন সামান্য আঘাত প্রাপ্ত হওয়ায় তরাও মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
