শুক্রবার সন্ধ্যা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে প্রথম অধিবেশনে সাধারন সভা এবং কেক কাটার মধ্যোদিয়ে ২৫বছর পূর্তি উৎযাপন করা হয়, ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মেহেরপুর সরকারি মহিলা কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেহেরপুর থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, প্রফেসর হাসানুজ্জামান মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক, সাঈদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল হাসনাত দিপু, এই অনুষ্ঠানে মেহেরপুর থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনের সকল নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
মেহেরপুর থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনের ২৫বছর পূর্তিতে রজত জয়ন্তী পালন করা হয়েছে।
previous post
