মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় কেদারগঞ্জ বাজার চত্তরে অনুষ্ঠিত সভায় বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মুজিবনগর রয়েল এক্সপ্রেস কাউন্টারের সভাপতি ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম, কেদারগন্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক রেজাউল হক, যুগ্নআহবায়ক ফারুক হোসেন, শাহিন ও ইলিয়াস হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি স্বপন গাজী। অত্র বাজার আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
