বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার বারাদীতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে ও জাতীয় শোক দিবসের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার বিকেল পাঁচটার সময় বারাদি দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌসের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ইউনিয়ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিন,জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জা, ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম শফি,কুতুবউদ্দিন মুলক,মুক্তি, আরো উপস্থিত ছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন,সাধারণ সম্পাদক রবিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রিঙ্কু মাহমুদ, গোলাম মোস্তফা শান্তি, শফি,সাইদুর রহমান,জাকির হোসেন লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খানী, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিকাল ৪টার সময় গণভোজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
