জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর বলেন,সবকিছু স্বাভাবিকভাবে চললেও ৫০০ দিনের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা সেক্টর চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
আজ ১৩ আগস্ট’২১ ইং শুক্রবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মাসিক বৈঠকে তিনি উপর্যুক্ত কথা বলেন।
সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় সভাপতি আরও বলেন,করোনা একটি বৈশ্বিক মহামারি যা আল্লাহতাআলার পক্ষ থেকে গজব হিসেবে এসেছে।
এই মহামারী থেকে বাঁচতে হলে শুধু সামাজিক দূরত্ব বজায়, চিকিৎসা এবং টিকা নিলেই হবেনা পাশাপাশি মহান রবের নিকট মহামারী থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করতে হবে।
তিনি শিক্ষার্থী,শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে ধ্বংসের কবল থেকে রক্ষার্থে সপ্তাহে দুদিন অথবা ক্লাস্টার পদ্ধতি অনুসরণ করে হলেও অন্যান্য সবকিছুর মত স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নিকট আহবান জানান।
আজকের বৈঠক থেকে জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক বি.বাড়িয়ার সন্তান মাওলানা নিয়াজুল করীমকে নিঃস্বার্থভাবে মুক্তির দাবী জানানো হয়।
মাসিক বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর,সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মু. আল আমীন, অর্থ সম্পাদক এ. রহমান, দফতর সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন আযমী, সহ-প্রচার সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, প্রশিক্ষণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা নেসার উদ্দিন,স্কুল বিষয়ক সম্পাদক এস.এম. মহিউদ্দিন মোল্লাসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
