নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুর হার।এবার শহর অঞ্চল ছাড়িয়ে গ্রাম অঞ্চলেও হানাদিয়েছে, এরই মধ্যে আক্রান্ত হয়ে অনেকেই মৃত্যু বরণ করেছেন।মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ও কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোনাখালি ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা হেকমত আলী জোয়াদ্দার(৫৫) করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সকালে মারা গেছেন।তিনি গত ৩/৪ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
