নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যু হার । করোনা আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই মহিলাসহ ১ জন পুরুষ এর শুক্রবার সকালে তিন জন মৃত্যুবরণ করেন।
মৃত্যুবরণকারীরা হচ্ছেন নাজমা খাতুন (৩৫) এবং ফজিলা খাতুন (৫৫) ও হেকমত আলী জোয়াদ্দার (৫৫)। নাজমা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের ইসাহাক আলীর স্ত্রী । করোনা পজিটিভ হয়ে গত ৩০ জুন মেহেরপুর ২৫৯ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।ফজিলা খাতুন মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের সার্থক আলীর স্ত্রী। করোনা পজিটিভ হয়ে ফজিলা খাতুন গত ১জুলাই মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। কেদারগঞ্জ বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ও মোনাখালি ইউনিয়নের গোপালনগর গ্রামের হেকমত আলী জোয়াদ্দার ৩/৪ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
