মেহেরপুরের জেলার গাংনী উপজেলার বামন্দীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
বুধবার দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফজলুল মুনসির ছেলে আবু জাফর(২৬),আবু হোসেনের ছেলে মাহাবুল(৩৫),শরিফুল ইসলামের ছেলে মিল্টন(২০)।
স্থানীয়রা জানান, বামন্দী জামান ফিলিং স্টেশনের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। আবু জাফরের অবস্থা অবনতি দেখে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়।
বামন্দী ক্যাম্প ইনচার্জ আবুল খায়ের জানান, ঘটনাস্থলে গিয়ে গাড়ি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।বিপরীত দিক থেকে আসা গাড়িটি ধাক্কা মেরে ড্রাইভারসহ দু’জন পালিয়েছে।
