ডেস্ক রিপোর্ট:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতের কারণে করোনা সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। গত সোমবার সকালেও লড়াইঘাট সীমান্ত এলাকার পদ্মপুকুর গ্রাম থেকে চার জনকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক করেছে বিজিবি। এ নিয়ে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে এ মাসে ৪০ জনকে আটক করেছে বিজিবি। ভারতফেরত ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটা ভারতীয় ধরন কি-না তা জানতে এদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, আটককৃতদের পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়। জেলা প্রশাসক মো. মজিবার রহমান জানান, আদালত তাদের জামিন মঞ্জুর করে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার আদেশ দিয়েছে।
তথ্য ও সূত্র ইত্তেফাক
