২৮ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় মেহেরপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন
হাফেজ মো: সাইফুর রহমান। সোমবার সকাল ৯ টার দিকে হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর জেলা শাখার আয়োজনে ২৮ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগীতায় মেহেরপুর জেলার ৩ উপজেলা থেকে ৪ টি গ্রুপে মোট ৬৪ জন প্রতিযোগী অংশগ্রহন করেন, এর মধ্যে পবিত্র কোরআনুল কারিমের ৩০ পারা গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করেন, গাঁড়াবাড়িয়া আশরাফুল উলুম কউমি মাদরাসার ছাত্র ও শুভরাজপুর গ্রামের মো: উবাইদূর রহমানের পুত্র, হাফেজ সাইফুর রহমান। এছাড়াও একই মাদরাসার ছাত্র মো: ঈসা খান ৫ পারা গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করেন।
উক্ত ছাত্রদ্বয় হেফজ সম্পন্ন করে অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মাও: মুফতি আল আমিন সাদী ও উস্তাদ হাফেজ মাও: হাবিবুল্লাহ সাহেবের কাছ থেকে।
উক্ত প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী ৪ টি গ্রুপ থেকে উত্তীর্ণ হওয়া মোট ২৮ জন প্রতিযোগী আগামি ২৪শে নভেম্বর বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগীতা- ২০২৪ এ অংশগ্রহন করবেন।
