মেহেরপুরে স্বপ্নবাজ তরুণদের নিরলস প্রচেষ্টায় আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন এবং একি সাথে সুবিধা বঞ্চিত এক ব্যাক্তিকে ইজিবাইক উপহার দিয়েছে সংগঠনটির কর্মীরা।
পহেলা মার্চ শুক্রবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধনের পর, মুজিবনগর উপজেলার তারনগর পশ্চিম পাড়ার জাফর আলি নামের এক অসহায় ব্যাক্তিকে একটি ইজিবাইক প্রদান করা হয়৷ চলাফেরাই অচল জাফর আলি ৪ সদস্যের পরিবারে উপার্জনের একমাত্র উৎস।
মেহেরপুর (এজেএম) এর সভাপতি সেলিম রেজা এবং জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) কাজী মোঃ আবুল মনসুর, অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী জাফর আলির হাতে এ উপহার তুলে দেন। এ সময় আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের, সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
