সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি নিয়েছেন মো. তারিকুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) সকালে অ্যাটর্নি জেনারেল বরাবর তিনি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্রে তিনি বলেছেন– আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এ সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করলাম।
যথাযথ প্রক্রিয়ায় তার এই পদত্যাগপত্রটি গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানান তিনি।
