প্রথম ধাপে করোনার সংক্রমণ কিছুটা কমতে না কমতে দ্বিতীয় ধাপে দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়েই চলেছে, করোনা ভাইরাস প্রাদুর্ভাব কমাতে সরকারের নির্দেশ মোতাবেক সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকান পাঠ খোলা থাকবে তার পর খোলা থাকলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। তারিই ধারাবাহিকতায় সোমবার বিকাল পাঁচটার পর সরকারি নির্দেশে অমান্য করে দোকানে হালখাতা উদযাপন করছিলো লর্ড মার্কেট ব্যাসয়ী স্বর্ণশ্রী জুয়েলার্স এর মালিক। বিষয়টি ভ্রাম্যমান আদালতের নজরে পড়লে তৎক্ষণাৎ স্বর্ণশ্রী জুয়েলার্স মালিক কে জরিমানা করেন সেই সাথে সতর্ক করেন যেনো পরবর্তী তে এই ভুল যেনো না করেন।
