নিজস্ব প্রতিবেদক:
প্রথম ধাপে করোনার সংক্রমণ যেতে না যেতেই দ্বিতীয় ধাপে দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ দ্রুতগতিতে বেড়ে চলেছে। তাই সংক্রমণ রোধে ও মানুষকে সচেতন করার লক্ষ্যে হৃদয় কানন সংগঠন এর সভাপতি সাজিদ রহমানের মাস্ক বিতরণ করছে প্রতিনিয়ত। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বিভিন্ন এলাকার অসচেতন ব্যক্তি, রিক্সাওয়ালা, ফুটপাথের দোকানদার, পথচারী সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে সংগঠনের সদস্যবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি সাজিদ রহমান বলেন বর্তমানে মানুষ সচেতন না, যার ফলেই করোনা আগের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়েই চলেছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ এক হাজার পথচারীকে মাস্ক বিতরণ করেছি আমরা ভবিষ্যতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
