নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যু হার। ফলে তৃতীয় ধাপে লকডাউন কার্যকর করতে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার
জামিরুল ইসলাম প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছেন। জনসাধারণের কে করোনা মহামারীর মধ্যে সরকার কর্তৃক নির্দেশ মোতাবেক বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন তিনি।
সোমবার শহরের বিভিন্ন স্থানে তিনি নিজে মাঠে নেমে যে সকল মোটরসাইকেল আরোহী সহ পথচারী ও যারা বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হয়েছে তাদের ঘরে থাকার জন্য আহ্বান জানান তিনি, সেই সাথে যারা মাস্ক পরিধান না করে চলাচল করছিলো তাদের নিজে মাস্ক পরিয়ে দেন এবং মাস্ক পরে প্রয়োজনে ছাড়া বের হতে নিষেধ করেন।
